গাইবান্ধায় বাদাম চাষে কৃষকরা লাভবান হওয়ায় ওই অঞ্চলের বাদাম চাষের দিকে ঝুকে পড়েছে কৃষক। জেলার ৭ উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিশাল মাঠ জুড়ে কৃষকদের বাদাম ক্ষেতগুলো সবুজের হাতছানি দিচ্ছে। কৃষকরা এবার বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা দেখতে পাচ্ছে। উপজেলার বাদাম চাষীরা এখন আগাছা দমন ও পরিচর্যা কাজে ব্যস্ত সময় পার করছেন।

মোল্লার চরের বাদাম চাষী ময়েন উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান, অন্যান্য ফসলের চেয়ে বাদাম চাষ অনেক লাভজনক বলেই তিনি প্রতি বছর বাদাম চাষ করে আসছেন। কৃষকদের আরো অনেকে জানান, আবহাওয়া অনুকুলে থাকলে ও বাদামে পোকার আক্রমণ কম হলে চলতি মৌসুমে বাদাম চাষের বাম্পার ফলন হতে পারে।

চলতি মৌসুমে একটু আগাম বৃষ্টিপাত হওয়ায় কৃষকদের বাদাম ক্ষেত সবুজ সতেজ হয়ে উঠেছে। আরো সপ্তাহ খানিকের মধ্যে বৃষ্টিপাত হলে কৃষকদের আর বাদাম ক্ষেতে সেচ দিতে হবে না। এতে কৃষকদের উৎপাদন খরচ আরো কমে যাবে।

কৃষকদের সাথে কথা বলে আরো জানা যায় অন্যান্য বছরের চেয়ে চলতি মৌসুমে তারা বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছে। গত বছর বাদামের সন্তোষজনক দাম পেয়েছে তারা। চলতি মৌসুমে তারা বাদামের বাজার মূল্য ভাল পাওয়ার আশা করছেন।

এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা কৃষি অফিস অফিসার আজিজুর রহমান জানান, চলতি মৌসুমে বাদাম চাষের লক্ষমাত্রা নিধারণ করা হয়েছে ৩০০০ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৩২০০ হেক্টর।

 

এমআইএস।