ময়মনসিংহে যাকাত নিতে এসে নিহতের ঘটনায় ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেন, এ রকম মর্মান্তিক দূর্ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়েও পদক্ষেপ নেবে মন্ত্রণালয়। সেজন্য রাষ্ট্রীয় ফান্ডে সকলকে যাকাত দেওয়ার আহবান জানান ধর্মমন্ত্রী।
ধর্মমন্ত্রী বলেন, শীঘ্রই মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে নির্দেশনা জারি করা হবে।
রোববার সকালে নিহত ২৭ জনের মধ্যে কয়েকটি পরিবারের খোঁজখবর নিতে এসে ধোপাখলা ও আকুয়া পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এসময় তিনি নিহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মইনুল হক। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ধর্মমন্ত্রালয়ের উদ্যোগে নিহত প্রত্যেক পরিবারের স্বজনদের হাতে দশ হাজার টাকা করে তুলে দেন।
এমকে





