সিলেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খোলাবাজারে ৪৫ টাকা দরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)র পেঁয়াজ কিনলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার দুপুরে সিলেটের কিন ব্রিজ পয়েন্টে টিসিবির পেঁয়াজ বিক্রির অস্থায়ী কেন্দ্রের লাইনে দাঁড়ান মেয়র আরিফ।
এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মখলিছুর রহমান কামরান ও কয়েকজন বিএনপি নেতাকেও লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে দেখা গেছে।
এদিন সকাল ১০টা থেকে সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়াম, কিন ব্রিজের মোড়, মার্কাজ পয়েন্টে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি।
এ সময় তিনি পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এএস





