মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে দেশব্যাপী সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল পাবনায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া রাস্তায় র্যাব, বিজিবি ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।
এদিকে পাবনার বিভিন্ন স্থানে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান। তবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
এআর





