মাগুরায় জামাইয়ের মৃত্যুর সংবাদ শুনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শাশুড়ি আয়েশা বেগম (৬০)। গতকাল রবিবার রাতে শ্রীপুরের সব্দালপুর নহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আয়েশা বেগমের নিকটাত্মীয় সাইফুল্লাহ জানান, রবিবার রাতে জামাই আবু বক্কারের অসুস্থতার খবর পেয়ে আয়েশা বেগম টেম্পুযোগে তার জামাই বাড়ি বালিয়াকান্দি উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে জামাই মারা যাওয়ার খবর এলে টেম্পুর মধ্যেই তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





