সদ্য বিলুপ্ত পঞ্চগড়ে ৩৬টি ছিটমহলের মধ্যে দেবীগঞ্জ উপজেলার কোটভাজনীতে বুধবার দুপুরে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন এবং ক্রিমি নিয়ন্ত্রণ ও ফাইলেরিয়া সনাক্তকরন কর্মসূচী ফিতা কেঁটে শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।
এ উপলক্ষে কোটভাজনী হাজির হাট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় মোঃ মাহমুদুল আলম জেলা প্রসাশক (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সদ্য বিলুপ্ত পঞ্চগড়ে ৩৬টি ছিটমহলের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত অবহেলিত জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যা যা করার প্রয়োজন সরকারের পক্ষ থেকে তা নিশ্চিত করা হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়- ২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম সুজন এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সিভিল সার্জন পঞ্চগড় মোঃ আহাদ আলী, জেলা পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত পরিমল দে সরকার, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদ্বয় আবু বক্কর সিদ্দিক আবু ও মোঃ হারুন-আর-রশিদ, উপজেলা ও জেলার প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, অবিলুপ্ত ছিটমহলের হাজার-হাজার নারী-পুরুষ এবংবিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা ও অঙ্গ সংগঠনের কর্মীরা।
পরে মন্ত্রী দেবীগঞ্জের অবিলুপ্ত বালাপাড়া ও দহলাখাগড়া বাড়ী ছিটমহল পরিদর্শনে যান।
কেএইচ





