গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইয়াবাসহ আশরাফুল ইসলাম (৪০) ও তার মেয়ে আছমা বেগমকে (২৫) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডিগ্রী কলেজ মোড় এলাকার বাসা থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ১৫ হাজার ৪৭০ টাকা ও চোরাই দুটি পানির পাম্প উদ্ধার করেছে পুলিশ ।

গোবিন্দ গঞ্জ থানার উপ-পরিদশক ইসমাইল হোসেন জানান, আশরাফুল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী, সন্তানসহ মাদক ব্যবসা করে আসছেন।

এমকে