গাজীপুরের কালীগঞ্জে টয়লেটে এক নারী সন্তান প্রসব করার পর নবজাতকটি মারা গেছে।

হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে বুধবার সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে ওই গ্রামের মহসিন আলীর ছেলে শাহিন মিয়া (২৪) তার চাচাতো বোন মিতু আক্তারকে (১৫) বিয়ে করেন।

এর পর অল্প বয়স্ক মিতু সন্তান সম্ভবা হয়। নয় মাসের অন্তঃসত্ত্বা মিতুর বুধবার সকালে হঠাৎ প্রসববেদনা উঠে।

অল্প বয়স্ক মিতু ব্যাপারটিকে প্রকৃতির ডাক মনে করে টয়লেটে যায়। সেখানেই সে ছেলেসন্তান প্রসব করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নবজাতকটি টয়লেটের কমোডে পড়ে যায়।

এ সময় মিতুর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে প্রায় দুঘণ্টা চেষ্টার পর নবজাতকটি উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় মাতম চলছে।

এসএইচ