ঝালকাঠির এক বাস শ্রমিককে মারধরের অভিযোগে ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস শ্রমিক ইউনিয়ন।

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প বাহনে করে যাতায়াত করতে হচ্ছে তাদের।

ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের সদস্য জসিম উদ্দিন জানান, বরিশাল বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা তাদের মারধর করায় তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।

রোববার বিকেলে নির্ধারিত সময়ে বাস ছাড়াকে কেন্দ্র ঝালকাঠি বাস শ্রমিকদের সঙ্গে বরিশাল বাস শ্রমিকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বরিশালের শ্রমিকরা ঝালকাঠির সাত/আটজন বাস শ্রমিককে মারধর করেন।

ওএফ