লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা টোকাই সাজ্জাদ (২৬) ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে লোহাগাড়া থানা পুলিশ।
গত সোমবার রাত ৮টায় তাকে আটক করে। সে লোহগাড়া সদর ইউনিয়নের আলাউদ্দিন পাড়ার মো: ইসমাঈলের পুত্র। উপজেলার আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজে অধ্যয়নরত বলে জানা যায়।
লোহাগাড়া থানার এসআই মো: হেলাল খাঁন ফোর্স নিয়ে ছাত্রলীগ নেতা টোকাই সাজ্জাদকে লোহাগাড়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় পাচার কালে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে।
জানা যায়, টোকাই সাজ্জাদ লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা হিসেবে মিছিল-মিটিং ও ব্যানার পোষ্টারে ছাত্রলীগের বড় বড় নেতাদের ছবি দিয়ে ছাত্রলীগ নেতা হিসেবে বিভিন্ন উৎসবে শুভেচ্ছা জানিয়ে নিজেকে জাহির করে থাকেন।
আমিন নামের এক ব্যবসায়ী বলেন, আমিরাবদ বটতলী স্টেশন নিয়মিত ছাত্রলীগ নেতা টোকাই সাজ্জাদের ইশারায় প্রকাশ ছিনতাই হয়।
স্থানীয় এক সুত্রে জানা যায়, টোকাই সাজ্জাদ লোহাগাড়ায় ইয়াবার বড় বড় চালান পাচার করে। সে এলাকার বিভিন্ন অপকর্মের সাথেও সরাসরি জড়িত থাকার কথা যানা যায়। তার ভয়ে নেক ছাত্র-ছাত্রী একা চলাচল করতে ভয় পেত। এমনকি অনেকে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিওয়ানুল হক সুজন বলেন, সাজ্জাদ তার অপকর্ম ঢাকার জন্য প্রায় সময় ছাত্রলীগের ব্যনারে মিছিল মিটিং করে ছবি তুলেন। সে নিজের ইচ্ছায় মিছিল মিটিং করতেন। তার সাথে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই।
লোহাগাড়া থানার ওসি মো: শাহজাহান পিপিএম বার বলেন, টোকাই সাজ্জাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে পুলিশ খুঁজছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বটতলী স্টেশন থেকে ইয়াবা পাচার কালে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে থানা পুলিশ।





