ঢাকা: হাইকোর্টের আদেশ অমান্য করে গুলিস্তানের ফুলবাড়ীয়া সুপার মার্কেটের কিছু অংশ দোকানীদের জন্য বরাদ্ধ দিতে বিজ্ঞাপন দেয়ায় অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলাটি দায়ের করা হয়।
ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ ব্লক-সি (জাকের সুপার মার্কেট) ২য় ৩য় ও ৪র্থ তলার তিনটি ফ্লোরে মোট ২৮২টি দোকান বরাদ্ধ দিতে গত ৩১ আগষ্ট পত্রিকায় বিজ্ঞাপন দেয় সিটি কর্পোরেশন। অথচ গুলিস্তান জনকল্যান ও পরিবেশ উন্নয়ন সোসাইটির করা রিট আবেদনের প্রেক্ষিতে ২০১২ সালে এ মার্কেটের দোকানগুলো বরাদ্ধ না দিতে স্থিতিবস্থা জারী করেন হাইকোর্ট।
স্থিতিবস্থা বার বার বৃদ্ধিও করে আদালত। রিট আবেদনটি নিষ্পত্তি না হওয়ার আগেই মার্কেটের দোকান গুলো বরাদ্ধ দিতে পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার অভিযোগে আদালত অবমাননার মামলাটি করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিন সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকনসহ সংশ্লিষ্টদের মামলায় বিবাদী করা হয়েছে।
এসএ





