চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার ময়দার মিল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ (৩০)। এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ইছহাকের পুল এলাকার এ ঘটনা ঘটে।

নিহত দিল মোহাম্মদ একই গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, দিল মোহাম্মদ রিক্সার গ্যারেজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা, ১০ জুলাই, (টাইমনিউজবিডি.কম) // এসএইচ