শিশুদের মসজিদ ভিক্তিক গনশিক্ষা কার্যক্রম ইসলামীক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটে র্যালী শিশুমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় শহিদ ডা. আবুল কাশেম ময়দানে এ আলোচনা সভা ও শিশু মেলা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জয়পুরহাট জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আজমল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম সোলাইমান আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুরতানা,অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইসলামী ফাউন্ডেশনের জেলা সহকারী উপপরিচারক মোজাহিদুল ইসলাম, শিশু একাডেমীর কর্মকর্তা ওমার আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান মন্ত্রীর ভাষন সরাসরী সম্পচার করে দেখানো হয়।
ইআর





