চাঁদপুরের মেঘনা নদীর মতলব উত্তর ষাটনল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী এমভি ময়ূর-৭ প্রায় ৫শ’ যাত্রী নিয়ে ইঞ্জিন বিকল হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
এমভি ময়ূর-৭ লঞ্চের চাঁদপুরের মালিক প্রতিনিধি আজগর আলী বলেন, ঢাকা সদর ঘাট থেকে প্রায় ৫শ’ যাত্রী নিয়ে লঞ্চটি দুপুর আড়াইটায় চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে।
ঘটনাস্থলে আসার পর লঞ্চের দু’টি ইঞ্জিনই বিকল হয়ে যায়। যাত্রীদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লঞ্চের দু’টি ইঞ্জিনই বিকল হয়ে গেছে।
এ কারণে যাত্রীরা কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে মালিক পক্ষ যাত্রীদের উদ্ধারের জন্য ঈগল লঞ্চ নিয়ে ঘটনাস্থলে উদ্দেশে রওয়ানা হয়েছে।
ওএফ





