চট্রগ্রাম নগরীর চাঁদগাও থানার বাহির সিগন্যাল এলাকার থেকে প্রাইভেটকারসহ ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে বাহির সিগন্যাল সামুদা কেমিক্যাল কমপ্লেক্সের সামনেএ অভিযান চালায় চাঁদগাও থানা। এসময় দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। তারা হলো-আলী রাজু (২১) মো.দেলোয়ার (২৬।চান্দগাঁও থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির এখবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবরের ভিক্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা কক্সবাজারের টেকনাফ থেকে নগরীতে ইয়াবার চালান নিয়ে আসছে। এ খবরের ভিক্তিতে বেলা আড়াইটার দিকে বাহির সিগর‌্যাল এলাকায় অবস্থান নিয়ে এ অভিযান চালানো হয়।

ওসি জানান আটককৃত মাদক ব্যবসায়ি লিয়াকত আলী রাজুর বাড়ি বাঁশখালী উপজেলার পূর্ব কোকদন্ডী গ্রামে। এবং দেলোয়ার কক্সবাজার সদরের লাইট হাউজ এলাকার বাসিন্দা।

মাসুম/ এমবিএইচ