আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা ১১ আসনে চৌদ্দগ্রামে ২০ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহেরের কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
কুমিল্লা চৌদ্দগ্রামে ধানের শীষ সমর্থকদের দোকান, বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও ছাত্রলীগ-যুবলীগ ক্যাডারদের উপর আগুন দেওয়ার অভিযোগ আনা হয়।
আজ (মঙ্গলবার) সকাল ১০ টায় হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
কুমিল্লা-১১ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে ধানের শীষের গণসংযোগ করলে আওয়ামী সন্ত্রাসী বাহিনী চেয়ারম্যান মোশাররফের নেতৃত্বে আমাদের ওপর হামলা করে ছাএলীগ ও যুবলীগ।
তিনি বলেন, ধানের শীষের গণসংযোগ করায় মাওলানা আবুবকর এর বাড়ি-ঘর, দোকান-পাটে আগুন ও ব্যাপক ভাংচুর করে।
এছাড়া নারায়নপুর,বজ্রপুর, মুন্সিরহাট ইউনিয়ন শিং রাই যাত্রাপুর গ্রামে ২০-দলীয় নেতা-কর্মী সমর্থকদের হামলা মামলা ও ব্যাপক ভাংচুর করার অভিযোগ করেন।
এঘটনায় কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে ফোনে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি বলে জানান।
এএস





