বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিন বলেছেন, বাংলাদেশিরা অনেক ধনী। টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে আমি দেখতে পেয়েছি- শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে এই দেশ অনেক ধনী।
রবিবার মুন্সীগঞ্জে আলুর জমি এবং প্রাচীন স্থাপত্য নিদর্শন পরিদর্শন শেষে সাংবাকিদের এসব কথা বলেন তিনি।
রাষ্টদূত এসময় আলু রপ্তানিতে তার দেশ বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান।
তিনি বলেন, আমি এদেশের কিছু গরিব লোক দেখলেও ধন-সম্পদে দেশটি সমৃদ্ধ। মুন্সীগঞ্জ ঘুরে দেখতে পেলাম এটি হবে এশিয়ার পরবর্তী টাইগার। শিল্প-সংস্কৃতি আর ঐতিহ্যে ভরা এই এলাকা। কলম্বাস আমেরিকা জয় করার ৯ বছর আগে এখানে বাবা আদমের মসজিদ নির্মিত হয়েছিল, যার দৃষ্টি নন্দন শিল্প শৈলী আমাকে মুগ্ধ করেছে।’[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393765653.jpg[/img]
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজিনা বলেন, ‘সরকারিভাবে বাংলাদেশের আলুর বহুমুখী ব্যবহারের প্রক্রিয়ায় এবং বিদেশে রপ্তানিযোগ্য করতে কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভবনা নেই। তবে বেসরকারিভাবে এটা করা যোতে পারে। এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।’
তিনি বলেন, রপ্তানি করার জন্য আলুর ধরণ (সাইজ) একই রকম হওয়া বাঞ্ছনীয়। বাংলাদেশে উৎপাদিত আলুর সাইজ নানা ধরনের। এজন্য রপ্তানিতে করতে সমস্যা হচ্ছে। তবে রপ্তানি উপযোগী করার জন্য যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার, রেডসানসেট, টিটনরাস্ট আলুর পরীক্ষামূলক চাষ করা হচ্ছে।
আলুর জমি পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত টঙ্গীবাড়ি বাজারস্থ কৃষাণ সিট ইন্টারন্যাশনালের অফিস পরিদর্শন করেন।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কত) // জেআই[/b]
জাতীয়
আলু রপ্তানিতে সহযোগিতার আশ্বাস মজিনার
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিন বলেছেন, বাংলাদেশিরা অনেক ধনী। টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে আমি দেখতে পেয়েছি- শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে এই দেশ অনেক ধনী।





