নোয়াখালীতে শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ চৌধুরী চয়নকে গ্রেফতারের প্রতিবাদে রোববার নোয়াখালী পৌর শহরে ১২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে শহর ছাত্রদল।
নোয়াখালী শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার বিকেলে হরতালের বিষয়টি জানানো হয়। দুপুরে ছাত্রদল নেতা মো. ফরহাদ চৌধুরী চয়নকে গ্রেফতার করে পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর শহরের এই হরতাল চলবে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুপুরে শহরের মহিলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদল নেতা চয়নকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে।
জেআই





