বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি ব্লকের ১৪তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। 

শাহজাহান শিকদার বলেন, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনার পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে। সে সময় ঘটনাস্থলে সদর দপ্তর থেকে তিনটি এবং পলাশী থেকে দুটি ইউনিট অগ্নি নির্বাপণের জন্য পাঠানো হয়। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

এমআর