শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমেশ্চুরা গ্রামে বজ্রপাতে ৭ম শ্রেণির ছাত্রী মরিয়ম বেগম (১২) নামে এক কিশোরী মারা গেছেন।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। মরিয়ম ওই গ্রামের মো. নূর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭ টার দিকে ঘুম থেকে ওঠে মরিয়ম তার বাড়ীর পুকুরে হাত-মুখ ধুতে যায়। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পোড়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বজ্রপাতে মরিয়মের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ইআর





