টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া থেকে ৪টি বিদেশী পিস্তল, গুলি, ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্রসহশীর্ষ সন্ত্রাসী শহর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজোয়ান খান পুনমকে আটক করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ( ডিবি)।

শনিবার ( ২৭ ডিসেম্বর ) তার নিজ বাসায় থেকে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটককৃত পুনম ওই এলাকার কুতুব উদ্দিন খানের ছেলে ।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি রিভলবার, ২টি ৭ পয়েন্ট ৬৫, একটি নাইন এসএম পিস্তল, ১৭ রাউন্ড গুলি ও বিপুল সংখ্যক দেশীয় তৈরী ধারালো অস্ত্র, ৩০ পিচ ইয়াবা ও বেশকিছু গাঁজা উদ্ধার করা হয়।

টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) গোলাম মাহফিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিত শহরের পাড়ার শীর্ষ সন্ত্রসী পুনমের বাসায় অভিযান চালানো হয়।

এসময় বাড়ির বাইরে পুনম দুই যুবককে পাহাড়ায় রখে রুমের ভিতর ঘুমিয়ে ছিল । পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই যুবক পালিয়ে যায় ।

পরে পুনরেম রুমে তল্লাশী চালিয়ে ৪ টি পিস্তল,১৭ রাউন্ড গুলি, ইয়াবা,গাঁজা ও বিপুল পরিমাণ দশীয় ধারালো অস্ত্র উদ্ধার ও পুনমকে আটক করা হয়।

এসময় পুনমের ঘরে থেকে নম্বরবিহীন একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃত তালিকাভূক্ত সন্ত্রসী বলে জানান তিনি।

এসএইচ