বরগুনার আমতলী উপজেলায় বাসের নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (২৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) সকালে আমতলী-পটুয়াখালী সড়কের মহিষকাটা স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন বরিশালের মুলাদি এলাকার মমিন উদ্দিন মল্লিকের ছেলে। তিনি ঘড়ি ডিটারজেন্ট পাউডারের বরগুনা-পটুয়াখালী-পিরোজপুরের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

আমতলী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্ট্রো-গ-১৪-৪৬৯৪) কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার পথে মহিষকাটা এলাকায় আনোয়ার হোসেনের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর পরই বাসটিকে আটক করা হলেও চালক।

এসএম