ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে শুক্রবার রাত আটটার পর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। ঘন কুয়াশার কারণে পদ্মার মাঝপথে সাতটি ফেরি ও একটি লঞ্চ আটকা পড়ে আছে। ঘাটের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়েছে।
দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
কেএইচ





