চট্টগ্রামের বাকলিয়া শাহ আমানত সংযোগ সেতুর সামনে থেকে ৬০০ পিস ইয়াবাসহ মো. তোফায়েল আহমেদ (২৩) ও মো. মনির (৩১) নামে দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের সোমবার রাত সাড়ে ১২টার দিকে আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজারের পেকুয়ার মমতাজ মিয়ার ছেলে মো. তোফায়েল আহমেদ ও টেকনাফের মো. নুরুল ইসলামের ছেলে মো. মনির।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল করিমের নেতৃত্বে শাহ আমানত সংযোগ সেতুর সামনে থেকে ৬০০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

জেআই