গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দেয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন মালিকরা।
জানা গেছে, অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা ব্রহ্মপত্র নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অসময়ে উপজেলায় বন্যা দেখা দেয়। এতে করে উপজেলার নদী বেষ্টিত ৬ ইউনিয়নের ৩০টি চর নিমজ্জিত হলে মানুষজন গবাদি পশু-পাখি নিয়ে পানি বন্দী হয়ে পড়ে।
গো-চারণ ভূমি গুলো তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের উৎস বিনষ্ট হয়ে যায়। এছাড়া চরাঞ্চলের বসত বাড়িতে থাকা গো-খাদ্য খড়ের স্তুপ গুলো বিনষ্ট হওয়ায় পানি নেমে যাওয়ার সাথে সাথে গো-খাদ্যের তীব্র্র সংকট দেখা দেয়।
অনেকে বিভিন্ন এলাকা থেকে নৌকা যোগে প্রতিমন গো-খাদ্য খড় ৩শ থেকে সাড়ে ৩শ টাকা দরে কিনে নিয়ে গবাদি পশু গুলোকে বাঁচানোর চেষ্টা করছে।
অনেকে অর্থাভাবে তা কিনতে না পেরে পানি দরে তাদের প্রধান অবলম্বন গবাদি পশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
চরাঞ্চলে বসবাসরত রফিকুল ওয়াহেদ আলী, মঞ্জু মিয়াসহ অনেকে জানান, গো-খাদ্য যোগান দেয়া সম্ভব না হওয়ায় তাদের গবাদি পশু গুলো দিন দিন খাদ্যাভাবে হাড্ডিসার হচ্ছে।
অনেক গবাদি পশু পেটের পীড়াসহ বিভিন্ন রোগ বালাইতে ভুগছে। তারা জানান, চরাঞ্চলের মানুষের অর্থের উৎস গবাদি পশুগুলোকে রক্ষা করতে না পারলে পথে বসতে
এসএইচ





