গাইবান্ধা সদর উপজেলার কদমের তলায় মেলা এবং যাত্রা গানে অবৈধ বিদ্যুৎ সংযোগ প্রদানের নামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভুল নামে অভিযোগ দায়ের করেছে। ফলে আদালত কর্তৃক প্রকৃত ব্যক্তিকে বাদ দিয়ে পুরাতন বাজার এলাকার মো. হুমায়ন হক্কানীর নামে সমন জারি করা হয়েছে।
কদমের তলা এলাকায় এসএম হুনান হক্কানী যাত্রা ও বাণিজ্য মেলার প্যান্ডেল নির্মাণ করে পার্শ্ববর্তী বিদ্যুৎ সরবরাহ লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে।
কিন্তু বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ বিষয়টি সঠিকভাবে যাচাই না করেই এসএম হুনান হক্কানী পরিবর্তে মো. হুমায়ন হক্কানীর নামে আদালতে (বি: আর ৩৯/(এ)৪৭) ধারায় একটি মামলা দায়ের করে (সিআর-৭৬/১৬)।
এব্যাপারে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী মোরছালিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুলক্রমে এমনটি হয়েছে। এটি সংশোধন করার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে সমন জারি হওয়ার পরিপেক্ষিতে সংশ্লিষ্ট শেখ হুমায়ন হক্কানী হয়রানীর কবলে পড়েছেন।
এমবি





