করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন।
করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে শনিবার (০৩ জুলাই) দুপুরে তার রিপোর্টে পজিটিভ আসে।
জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সারাদেশে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান মাঠে ছিলেন। এরপর তার উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করেন। শনিবার দুপুরে রিপোর্টে পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
শুক্রবারও (০২ জুলাই) লকডাউন বাস্তবায়নে তিনি জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করেছেন।
এমবি





