দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ ১৪ জন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীকে আটক করেছে। আটককৃতদের আজ মঙ্গলবার দুপুরে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল-হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানিয়েছেন, কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মাদকসহ ১৪ জন মাদক বিক্রেতা ও মাদকসেবনকারীকে আটক করা হয়।

আটককৃতদের আজ মঙ্গলবার দুপুরে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল-হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিনাজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান।

গত এক সপ্তাহে কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে বিপুল মাদকসহ প্রায় অর্ধ শতাধিক মাদক বিক্রেতা ও মাদকসেবনকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইআর