ডা. ইমরান এইচ সরকার বলেছেন, 'ওরা কারা,বোয়ান থেকে আমাকে অব্যাহতি দেয়;আমিই তো বোয়ানের প্রতিষ্ঠাতা। তারা তো আমার হাত ধরেই বোয়ানে এসেছে।'
শনিবার পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান ইমরান,সেখানে বোয়ানের সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরণ ও নিবন্ধন কাজ চলছে।
এর আগে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ অনলাইন ব্লগার অ্যান্ড অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক (বোয়ান)’এর ব্যানারে ব্লগাররা সংবাদ সম্মেলন করেন।
এতে বোয়ানের সদস্যরা বলেন,বিভিন্ন ‘মতলববাজ গোষ্ঠীর স্বার্থে’ কাজ করছেন ইমরান। তাই তাকে বোয়ানের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
ইমরানকে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ দেয়ার পর এবার ব্লগারাও তাকে ত্যাগ করে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]