ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কালিয়ার মোড় এলাকায় আজ বুধবার সকালে মাইক্রোবাসের চাপায় বৃষ্টি নামের চার বছরের এক শিশু নিহত হয়।
পরে ক্ষুব্ধ জনতা ওই মাইক্রোবাসের চালককে গণপিটুনি দেন। আহত চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, ওই শিশুটির বাড়ি কাইচাইল ইউনিয়নের জিয়াকুলী গ্রামে। আজ সকাল ১০টার দিকে সে রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এ সময় খুলনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ওই শিশুকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সে মারা যায়।
ঘটনার পরপর এলাকাবাসী মাইক্রোবাসটি আটক করেন। এরপর মনিরুল ইসলামকে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমই





