মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
অবরোধ কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে বলে জানান মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ।
আটককৃতরা হচ্ছেন- গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের সাইদুর রহমান (৩১), হাড়াভাঙ্গা গ্রামের তোহিদুল ইসলাম (৩৫), সাহেবনগর গ্রামের মোনতাছুরুল (৩৫),
ইউনুছ আলী (২৭) ও আনোয়ার হোসেন (৩০), কাজিপুর গ্রামের জুল হোসেন (২৫), গাড়াডোব গ্রামের আব্দুস সালাম (২৭) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের আরিফুল ইসলাম (৩২),
মেহেরপুর শহরের হটাৎপাড়ার মোফাজ্জেল হোসেন (৩৫), কাশ্যবপাড়ার শ্যামল (২৮), যাদবপুর গ্রামের আবুল হোসেন (৫৫) ও সাজ্জাদ পারভেজ (৩৫) এবং মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আজিমুদ্দীন (৪৮)।
আটক ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
এআর





