চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ২টি এলজিসহ আব্দুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর আড়াইটার দিকে আটক আব্দুর রহমান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মকবুল আহমেদের ছেলে।
বাকলিয়া থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ মহসিন জানান, বুধবার দুপুরে একটি মাইক্রোবাসে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় আসেন আব্দুর রহমান।
এসময় তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ তল্লাশি চালিয়ে ২টি এলজি উদ্ধার করে।
অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে চট্টগ্রামে নেয়া হচ্ছিল বলে জানান তিনি।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





