ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ৭ জন এবং ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ (১০ আগস্ট) মঙ্গলবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জন ময়মনসিংহের বাসিন্দা, নেত্রকোণা ও টাঙ্গাইলের একজন করে বাসিন্দা রয়েছেন।
এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে- ময়মনসিংহের বাসিন্দা ৭ জন এবং নেত্রকোণার বাসিন্দা ১ জন।
ডা. মহিউদ্দিন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৪১১ জন। এর মধ্যে ২১ জন আইসিইউতে আছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলায় ১ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১৮৮ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১৭ দশমিক ৮১ শতাংশ।
এমবি





