কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা হবে৷ সে অনুযায়ী তদন্ত ও বিচার হবে এমনটাই স্বাভাবিক৷ কিন্তু এর ব্যতিক্রমও হয়৷ অপরাধ না করেও মামলায় ফাঁসছেন অনেকে ৷ এমন অনেক অভিযোগ আছে ৷ অনেক মামলার অভিযোগ হাস্যরসও তৈরি করে।

নির্বাচনের আগে মামলা
বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের বিরুদ্ধে ৪,৪২৯টি মামলা করা হয়েছে৷ যাতে ৪ লাখ ৩৪ হাজার ৯৭৫ জনকে আসামি করা হয় বলে অভিযোগ করেছে বিএনপি।

হাস্যকর মামলার একাল-সেকাল
জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বঙ্গভবনের কাপ, পিরিচ চুরির মামলা দেন মোশতাকের বিরুদ্ধে৷ ট্রাইব্যুনালের বিচারে তাঁর তিন বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা হয়৷ অব্যাহতি পান ১৯৭৯ সালে ৷ জোট সরকারের আমলে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দেয়া হয়েছিল প্লেট চুরির মামলা। শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিরুদ্ধে ভ্যানিটি ব্যাগ, স্বর্ণের নেকলেস ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিল মহাজোট সরকারের আমলে।

মৃত ব্যক্তিও আসামি!
২০১৭ সালে ডেঙ্গুতে মারা যান চট্টগ্রামের বিএনপি কর্মী জসিম৷ ২০১৮ সালের অক্টোবরে পুলিশের উপর ককটেল ছুড়ে মারার মামলা হয় তাঁর বিরুদ্ধে৷ ঢাকার চকবাজার থানা বিএনপির আহবায়ক আব্দুল আজিজুল্লাহ মারা গেছেন ২০১৬ সালের মে মাসে৷ প্রায় আড়াই বছর পর তাঁর বিরুদ্ধেও ককটেল ছোড়ার অভিযোগ আনে পুলিশ।

অন্ধ প্রবীণের অগ্নিসংযোগ, পঙ্গু ব্যক্তির হামলা!
৭০ বছর বয়স, নেই দৃষ্টিশক্তি৷ তবুও জাতীয় নির্বাচনের আগে ময়মনসিংহের মুক্তাগাছায় গাড়ি পোড়ানো মামলার আসামি করা হয়েছিল কেরামত আলীকে৷ শারীরিক প্রতিবন্ধী সুনামগঞ্জের তারা মিয়ার বিরুদ্ধেও চাপাতি হকস্টিক নিয়ে পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা করা হয়েছিল প্রায় একই সময়ে৷ ভোটকেন্দ্র দখলের অভিযোগ আনা হয়েছে আশি বছরের প্রৌঢ়ের বিরুদ্ধেও৷ নির্বাচনের আগে পরে এমন অনেক মামলার খবরই এসেছে বাংলাদেশের গণমাধ্যমে।

অজ্ঞাতনামা মামলা
কোনো একটি ঘটনা ঘটলে সেখানে চিহ্নিত ব্যক্তিদের পাশাপাশি নামহীন সংখ্যা দিয়েও অনেককে আসামি করা হয়, যা পরিচিত অজ্ঞাতনামা মামলা হিসেবে৷ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এমন অনেক মামলা হয়েছে৷ এধরণের মামলায় বিরোধী দলের কর্মীসহ সাধারণ মানুষকে হয়রানি ও পুলিশের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ আছে।

নির্বাচনের আগে মামলা
বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের বিরুদ্ধে ৪,৪২৯টি মামলা করা হয়েছে৷ যাতে ৪ লাখ ৩৪ হাজার ৯৭৫ জনকে আসামি করা হয় বলে অভিযোগ করেছে বিএনপি।

কোটা বিরোধী আন্দোলন
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গত বছর আন্দোলন তুঙ্গে উঠে বাংলাদেশে৷ এসময় ৭০০ জনের বিরুদ্ধে অজ্ঞাত মামলা করা হয় বলে খবর বের হয় গণমাধ্যমে৷ পরে অনেককে গ্রেপ্তারও করে পুলিশ।

সড়ক নিরাপত্তার আন্দোলনে শিক্ষার্থীদের হয়রানি
স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা৷ এই আন্দোলন ঘিরে সহিংসতা, বিশৃঙ্খলা নিয়ে ঢাকা মহানগরে ৪৩টি সহ ৯৫টি মামলা দায়েরের বিষয়ে খবর বের হয় গণমাধ্যমে৷ এই সময়ে গ্রেপ্তার করা হয় প্রখ্যাত ফটোগ্রাফার শহীদুল আলমকে৷ তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে পুলিশ।

অজ্ঞাত মামলা পোশাক শ্রমিকদের বিরুদ্ধে
ন্যূনতম মজুরি কাঠামোর সমন্বয়ের দাবিতে এই বছরের জানুয়ারিতে রাস্তায় নামেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা৷ পুলিশের সাথে সংঘর্ষে এসময় এক শ্রমিকের মৃত্যুও হয়।

এই ঘটনায় ২৯টি মামলা করা হয়েছে৷ যেখানে ৫৫১ জনের নামে আর ৩,০০০ অজ্ঞাতনামা শ্রমিককে আসামি করা হয়, যা নিয়ে সম্প্রতি উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।(ডিডাব্লিউ)

এএস