সাতক্ষীরায় ডাকাতিকালে রামদাসহ আটক চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।এ সময় ডাকাতদের হামলায় স্থানীয় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার ভোর রাত আড়াইটার দিকে আশাশুনিউপজেলার খাজরা ইউনিয়ন সদরে এ ঘটনা ঘটে।আটক ডাকাতদের মধ্যে মঞ্জুরুল, তকমারুল ও কালামের নাম জানা গেছে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে পুলিশ পাহারায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত গ্রামবাসী হলেন-খাজরা গ্রামের সাইফুল ইসলাম (৪০) ও আনারুল ইসলাম (৩৮)। রাতেই তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনার কয়রা উপজেলার জায়গীর মল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আওয়ালজানান, রাতে রামদা নিয়ে ডাকাতির চেষ্টা করলে এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলে।
এ সময় সাইফুল ও আনারুল নামে স্থানীয় দুইজনকে কুপিয়ে আহত করে ডাকাতরা। পরে তিনটি রামদাসহ চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। এআর





