রাজধানীর কদমতলীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে পিকআপভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাকিলা এরশাদ ঝুমুর (২৭) ও তার ছেলে হামিম (০৪)। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে রিতু আক্তার।

শাকিলার স্বামী মাইনুল ইসলাম জানান, তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। তারা থাকেন যাত্রাবাড়ীর শনিরআখড়ার রায়েরবাগে।

তিনি জানান, তার স্ত্রী সকালে দুই সন্তানকে নিয়ে রিকশাযোগে মাতুয়াইলে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে একটি পিকআপভ্যান তাদের রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই গুরুতার আহত হন। আহত অবস্থায় এমদাদুল ও সুমন নামে দুই পথচারী তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল জানান, পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, ওই দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন। মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কেএইচ