লক্ষ্মীপুরের রামগতিতে গ্রেফতারকৃত ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিমো. সলেমানকে (৪০) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় জড়িত থাকায় মুন্না ও হুরন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মীগ্রামের জেলে বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকৃত সলেমান রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বাসিন্দা শাহ আলমের ছেলে।তার বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তবে আটক দুই সহযোগীরবিস্তারিত পরিচয় জানা যায়নি।
রামগতি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনারসত্যতা নিশ্চিত করেছেন।সলেমানকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলেওজানান তিনি।
কেএইচ





