পটুয়াখালীর গলাচিপায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যাটের আঘাতে নাঈম ইসলাম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গলাচিপা বকুলবাড়ীয়া ইউনিয়নের গুয়া বাড়ীয়া গ্রামের খলিলুর রহমান মৃধার পুত্র নাঈম মৃধা ও একই ইউনিয়নের লামনা গ্রামের মতলেব মোল্লার পুত্র মাসুম মোল্লা মঙ্গলবার শেষ বেলায় দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ক্রিকেট খেলছিল।

দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মাসুম মোল্লা ক্রিকেটের ব্যাট দিয়ে নাঈম মৃধার মাথায় আঘাত করলে সে অসুস্থ হয়ে পড়ে। বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লেবুখালী ফেরীঘাটে তার মৃত হয়। তারা দু’জনেই বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজের ছাত্র।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন জানান, বিষয়টি অবগত আছে, খুনিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমবি