প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিতে হবে না। এটা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজটের। দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। ভ্যাট নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই প্রধানমন্ত্রী এ কথা বললেন।

শেখ হাসিনা বলেন, ভ্যাট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিতে হবে না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে। তারা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে যে এটা তারা দেবে। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনেক শর্ত আছে। ধানমন্ডি, গুলশানে একটা ভবনে তিনটা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের বেতনের সুনির্দিষ্ট হিসাব নিকাশ নেই।

এআই