দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জেলেদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে দেশব্যাপী প্রকৃত জেলেদের পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে। তাই জেলেদের উচিত জাতীয় মৎস্যসম্পদ ইলিশ রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করা ও জাটকা নিধন না করা।
তিনি শনিবার মতলব উত্তর উপজেলায় চাঁদপুর জেলায় ২৮ হাজার ৫৬ জন জেলেদের মাঝে আইডি কার্ড বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু।
আরও বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল আলম ও জেলেদের পক্ষে বক্তব্য রাখেন মো. ইউছুফ।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





