কক্সবাজার সমুদ্র সৈকতে ইমতিয়াজ আহমেদ মিশু (২৫) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৩টায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমতিয়াজ ঢাকা ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি দিনাজপুর জেলা সদরের গিয়াস উদ্দিন আহমদের ছেলে।

জানা যায়, শনিবার দুপুর আড়াই টার দিকে সৈকতের সি ইন পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে যায় মিশু। লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে বিকেল ৩টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

ইমতিয়াজের ছোট ভাই আদনান আহমদ জানান, শনিবার সকালে তারা স্বপরিবারে কক্সবাজার বেড়াতে যান। সৈকতে গোসল করতে নেমে মিশুর মৃত্যু হয়।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ