বগুড়ার আদমদীঘি উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের পাইকপাড়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক আফজাল আকন্দ নিহত হয়েছেন। তিনি পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা।
আদমদীঘি থানার এসআই আসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেকে রাজশাহীতে পাঠাতে সান্তাহার যান তিনি । সেখানে ছেলেকে ট্রেনে তুলে দিয়ে সেই মোটরসাইকেল নিয়ে রাতেই বাড়ির উদ্দেশে রওনা হন।
পাইকপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক ট্রাক পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ কারণে মামলা হয়নি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
এম এ





