ঘুষ নেয়ার অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা ভূমি সার্ভেয়ার মাহফুজুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।

বুধবার (১১জানুয়ারি) বিকেলে শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শো-রুম থেকে ৫০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

দুদকের কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের একতারা মোড়ের তানিম প্লাস্টিকের শো-রুমে অভিযান চালানো হয়। এসময় দুদক টিম ঘুষের ৫০ হাজার টাকাসহ তাকে আটক করে। এ ঘটনায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সবুজ/এমই