নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় কামাল মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশিপিস্তল ও একটি চোরাই এসি উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকেউপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, কর্ণগোপ এলাকারআব্দুল করিম মোল্লার ছেলে কামাল মোল্লা মাদক ও অস্ত্র ব্যবসা থেকে শুরু করে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল।

রোববার সন্ধ্যায় কর্ণগোপ এলাকার কামাল মোল্লার নিজবাড়িতে অভিযান পরিচালনা করে একটি বিদেশিপিস্তল ও চোরাই এসি উদ্ধার করা হয়। পুলিশ আসার টের পেয়ে কামাল মোল্লা পালিয়ে যায়। কামাল মোল্লাসহ তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

কেএইচ