চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা থেকে ১২০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি। এ সময় মিজানুর রহমান (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

শনিবার সকাল ৬ টার দিকে দর্শনা হল্ট স্টেশনের কাছ থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, শনিবার সকালে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা হল্ট রেলস্টেশনের কাছে ওঁৎপেতে ছিলেন।
এ সময় সীমান্তবর্তী আকন্দবাড়ীয়া থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল গতিরোধ করে মিজানুর রহমানকে আটক করে। তার মোটরসাইকেল তল্লাশি করে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মিজানুর সদর উপজেলার ডিঙ্গেদহ মানিকদা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ