খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলামের বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকালে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ চত্বরে এ কর্মসূচীর আয়োজন করেন উপজেলার সর্বস্তরের জনগণ। ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্তরের অর্ধসহস্রাধিক লোকজন অংশ নেন।

দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজুর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চৌধুরী জেসমিন চাকমা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক জীবন চৌধুরী উজ্জ্বল প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা, আগামী ২৪ ঘন্টার মধ্যে বদলী আদেশ প্রত্যাহার না হলে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

পরে মানববন্ধন কর্মসূচি শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক এর মাধ্যমে বিভাগীয় কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

আবু বকর ছিদ্দিক/এসএম