কুমিল্লায় হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (১ এপ্রিল)সন্ধ্যায় জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের পাশে গোমতী সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় আবু সাঈদ ও মোহাম্মদ আলী প্রইভেটকারযোগে গৌরীপুর বাজার থেকে তিতাস উপজেলার দিকে যাওয়ার পথে গোমতী সেতুর উত্তরে পাশে আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
ঘটনাস্থলের পাশেই গৌরীপুর ফাঁড়ির পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ারপর চিকিৎসকরা তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরে ঢাকায় নেয়ার পর রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদ মারা যায়।
এমবি





