মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চট্রগ্রামের  মিরসরাইয়ে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড বুলেটসহ এক যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মো. রফিক (২০)। সে পশ্চিম হিঙ্গুলীর গনছরা গ্রামের জহুরুল হকের ছেলে। সে বারইয়ারহাট পৌর বাজারের মোবাইল ব্যবসায়ী বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে জোরারগঞ্জ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
 
মাসুম/ এআই