রাজধানীর মিরপুরের পীরেরবাগে জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) এক পরীক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে অভিযুক্তসহ ৩জনকে আটক করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।
এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে বুধবার রাতে মিরপুর থানায় মামলা করেছেন। হাসপাতাল সূত্র জানায়, মিরপুর থানার পুলিশ ওই স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে আসে। তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ উদ্দিন আহমেদ জানান, ওই শিশু পাশের বাড়ির রাজু (২৫) নামের এক ছেলের কাছে প্রাইভেট পড়ত।
আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় টিউশনি দেওয়ার কথা বলে বুধবার সকালে রাজু তার বাড়িতে তাকে ডেকে নেয়। এক পর্যায়ে রাজু তাকে ধর্ষণ করে। এ সময় তার বন্ধুরা মোবাইল ফোনে ছবি তুলে রাখে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর রাজু ও তার বন্ধুরা পালিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য রাজুর বাবা-মাকে থানায় আটকে রাখা হয়েছে।
এআই





