বরিশালে দেশীয় অস্ত্রসহ নয় জনকে আটক করেছে পুলি

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ৩টার দিকে টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের বদিউলাহ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সবুজ ফকির, সবুজ ফকিরের ভাই (অজ্ঞাত), সাগর, রাজু, রাকিব, জিসান। বাকিদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সবুজ ফকির ও তার লোকজন চাচাতো ভাই সেলিম ফকিরের ঘর ভাঙচুর করে। পরে স্থানীয়দের সহায়তায় হামলাকারীদের ধাওয়া করে অস্ত্রসহ ৯ জনকে আটক করে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে সাতজন ভাড়াটিয়া সন্ত্রাসী।

এদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র ও হামলা-ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

ওএফ